ব্যবহারের শর্তাবলী (Terms of Service)

সর্বশেষ পরিমার্জন: অক্টোবর ২০২৬ • প্রাতিষ্ঠানিক সেবা নীতিমালা

১. সেবার পরিধি

DotBot Bangladesh ব্যবসায়ের জন্য কাস্টম AI চ্যাটবট ও অটোমেশন সলিউশন তৈরি করে। প্যাকেজ মূল্যের মধ্যে নির্ধারিত সংখ্যক চ্যানেল সেটআপ, প্রোডাক্ট ডাটা লার্নিং এবং হস্তান্তরের পরবর্তী প্রথম ৩০ দিন ফ্রি টেকনিক্যাল সাপোর্ট অন্তর্ভুক্ত থাকে।

২. তৃতীয়-পক্ষ খরচ ও ক্লাউড বিলিং

ক্লাউড হোস্টিং (সার্ভার) এবং এআই মডেল এপিআই টোকেন (যেমন OpenAI বা Meta Cloud API) খরচ প্যাকেজ মূল্যের অন্তর্ভুক্ত নয়। এগুলো ব্যবহারের পরিমাণের ওপর ভিত্তি করে ক্লায়েন্টের নিজস্ব অ্যাকাউন্টে সরাসরি বিল হবে।

৩. ওয়ারেন্টি ও রক্ষণাবেক্ষণ

প্রজেক্ট হস্তান্তর পরবর্তী প্রথম ৩০ দিন যেকোনো টেকনিক্যাল ত্রুটি বা বাগ সম্পূর্ণ বিনামূল্যে সমাধান করা হয়। এক মাস পর নিয়মিত মনিটরিং ও নতুন ফিচার সংযোজন সম্পূর্ণ ঐচ্ছিক মাসিক রক্ষণাবেক্ষণ চুক্তির আওতাভুক্ত।

৪. পরিবর্তনের অধিকার

প্রযুক্তিগত অগ্রগতি ও পলিসি পরিবর্তনের প্রেক্ষিতে DotBot Bangladesh যেকোনো সময় শর্তাবলীর সংশোধন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে।